কমিটি গঠন
কলাপাড়ায় বাউল সংঘের নতুন কমিটি: সভাপতি শহিদুল, সম্পাদক শামীম
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বাউল সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে শহিদুল ফকিরকে সভাপতি এবং মো. শামীম ব্যাপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। লোকজ সংস্কৃতি চর্চা ও প্রসারে নবগঠিত এই কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।